মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে তাঁর মরদেহ আজ রবিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাখা হবে। ঢাকাবাসী তাঁর স্বজন, বন্ধু-বান্ধব, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী এই মহান মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। মেজর জিয়াউদ্দিন গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে মৃত্যু বরণ করেন। গতকাল শনিবার রাতে তাঁর মরদেহ বিমানযোগে ঢাকায় আনা হয়। আগামীকাল সোমবার জানাজার জন্য মেজর জিয়ার মরদেহ তাঁর জন্মস্থান পিরোজপুর শহরে আনা হবে।
শোক প্রকাশ
মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়া সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল শোক জানিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোক জানিয়েছেন। আরো শোক জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুরের পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হাকিম হাওলাদার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান খালেক, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি সিরাজউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এম এ জলিল, ঢাকাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি এম শামসুল হক ও সাধারণ অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার বাচ্চুসহ কমান্ড সদস্যগণ, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী ও সাধারণ সম্পাদক শেখ আহসানুল করিম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক তালুকদার মোঃ বাকি, পিরোজপুর উদীচীর সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, পিরোজপুর জেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমান, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল কবির বাদল প্রমুখ।
ইত্তেফাক/নূহু
