মা ও নেহেরু শুধু প্রেম করেছেন, শারীরিক সম্পর্কের সুযোগ পাননি: পামেলা

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১০:৫৩
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ও ভারতের শেষ ভাইসরয়ের স্ত্রী এডউইনা মাউন্টব্যাটেনের মধ্যে গভীর প্রেম ছিল। এই তথ্যটি হয়তো অনেকেরই জানা। তারা একে অপরকে যেমন ভালবাসতেন তেমনি শ্রদ্ধাও করতেন। এ কথা স্বীকার করেছেন লর্ড মাউন্টব্যাটেনের মেয়ে পামেলা হিকস নি মাউন্টব্যাটেন। তবে তিনি দাবি করেছেন, তাদের মধ্যে গভীর প্রেম থাকলেও কখনো শারীরিক সম্পর্কের সুযোগ পাননি। 
IMG0
পামেলা হিকস নি মাউন্টব্যাটেন ‘ডটার অব এম্পায়ার: লাইফ অ্যাজ অ্যা মাউন্টব্যাটেন’ শীর্ষক একটি বই এই দাবি করেছেন। বইয়ে পামেলা লিখেছেন, শেষ ভাইসরয় হিসেবে লর্ড মাউন্টব্যাটেন যখন ভারতে আসেন, তখন তার বয়স ১৭। তাই তিনি খুব কাছ থেকে মা এডউইনা ও নেহেরুর সম্পর্ক পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, নেহেরুর বন্ধুত্ব, ভাবনা ও বুদ্ধিমত্তায় মা আকৃষ্ট হয়েছিলেন। এগুলো মা উপভোগ করতেন। 
IMG1
মা এডউইনা ও নেহেরুর সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ ছিল আমার। এজন্য তাদের মধ্যে একে অপরকে পাঠানো কিছু চিঠি পড়েছিলাম। এতে আমার মনে হয়েছে, তাদের মধ্যে অসম্ভব ভালবাসা ছিল এবং তারা একে অপরকে শ্রদ্ধাও করতেন।
IMG2
পামেলা আরো জানান, তাদের দুইজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা তা নিয়েও আমার গভীর আগ্রহ ছিল। কিন্তু চিঠিগুলো পড়ে আমি নিশ্চিত হই যে সেই সুযোগ তাদের হয়নি। কারণ তারা নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে কখনো একসঙ্গে থাকার সুযোগ পাননি। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু