শ্রীলংকা দলে ফিরলেন চান্ডিমাল

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৩:৫১
 
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভারতের বিপক্ষে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে খেলতে না পারা শ্রীলংকান অধিনায়ক দিনেশ চান্ডিমাল সুস্থ হয়ে দলে ফিরেছেন।
 
নিউমোনিয়ার কারণে চান্ডিমাল চিকিৎসকদের পরামর্শে চারদিন হাসপাতালে ছিলেন। যদিও হাসপাতাল ছাড়ার পরে তাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। দুইদিন আগে তিনি কলম্বোতে অনুশীলন শুরু করেছেন। আগামী ৩ আগস্ট থেকে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
 
প্রথম টেস্টে চান্ডিমালের অনুপস্থিতিতে দলের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ রঙ্গানা হেরাথ। ম্যাচটিতে স্বাগতিক শ্রীলংকা ৩০৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।
 
ইত্তেফাক/এমআর