ফ্রি-স্কুল স্ট্রিটের বাড়িতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৪:৩৭
রাজধানীর কলাবাগানের ফ্রি-স্কুল স্ট্রিটের একটি বাড়ি থেকে লাকি (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় পুুুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
 
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ১৪, ফ্রি-স্কুল স্ট্রিটের বাড়িতে লাকি গৃহকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। বাড়ির গৃহকর্তা হানিফ আলী ওই গৃহকর্মীর দূর সম্পর্কের আত্মীয়। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
 
ইত্তেফাক/এমআই