মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:৩৫

এম এ হক

আজ সাবেক মন্ত্রী, উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা, লেখক, দারিদ্র্য বিমোচনের প্রবক্তা ও বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এর প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হকের ২৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বনানী কবরস্থানে ও তাঁর কন্যা রেহানা আশিকুর রহমানের বাসভবনে কোরআনখানির আয়োজন করা হয়েছে। এছাড়া এতিমখানায় অনাথ ছেলেমেয়েদের খাওয়ানো ও মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হবে। এছাড়া তার জন্মভূমি সিলেটের জকিগঞ্জে এম এ হক স্মৃতি সংসদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।