মহেশপুরে শিশুকে এসিড নিক্ষেপ

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৬:৪৪
 
ঝিনাইদহের মহেশপুরে সোমবার গভীর রাতে চার বছরের এক শিশুর উপর এসিড নিক্ষেপ করা হয়েছে। এতে ওই শিশুর শরীরের কিছু অংশ ঝলছে গেছে।
 
 
পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার কদমতলা গ্রামের সবুজ হোসেনের কন্যা প্রভা খাতুন (৪) ও জয়নাল হোসেনের কলেজ পড়ুয়া কন্যা তানিয়া খাতুন (১৬) একই ঘরে ঘুমিয়ে ছিল। সোমবার দিবাগত রাত ২টার দিকে কে বা কাহারা ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এসিড লক্ষ্যভ্রষ্ট হয়ে শিশু প্রভার উপর পড়ে।
 
এতে প্রভার শরীরের কিছু অংশ ঝলসে যায়। তাকে প্রথমে চিকিৎসার জন্য মহেশপুর হাসপাতালে নেওয়া হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়। মহেশপুর হাসপাতালের ইউএইচ অ্যান্ড এফপিও ডা. মো. নাসির উদ্দিন জানান, একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তার গায়ে ঝলসানো চিহ্ন থাকায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
 
জয়নাল আবেদীন জানান, শত্রুতা বশত তার পরিবারের উপর এসিড হামলা করা হয়েছে। সে আরো বলে চিকিৎসায় ব্যবস্থা থাকার কারণে তারা এখনও থানায় অভিযোগ দিতে পারেনি। মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি দিলে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/জামান