আন্তঃ আইইউবি টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২৩:৪৮
 
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)- এর ডিভিশন অফ স্টুডেন্ট এ্যাফেয়ার্সের উদ্যোগে আন্তঃ-আইইউবি টেবিল টেনিস সামার ২০১৭ টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি-র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রাশেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আইইউবি-র  উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
 
টুর্নামেন্টে ৩৯ জন মহিলাসহ সর্বমোট ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ বাছাই বিভাগে জাভেদ আহমেদ চ্যাম্পিয়ন এবং শেখ মো. নাঈম রানার-আপ হন। অপরদিকে অবাছাই বিভাগে মেহেদী হোসেন তানভীর-কে হারিয়ে সিফাত হায়দার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
 
মহিলা বিভাগে সাজিয়া আইভিন সায়না চ্যাম্পিয়ন এবং আদিবা মারজান রানার-আপ হন। অনুষ্ঠানে আইইউবি-র বিভিন্ন অনুষদের ডীন, ঊর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান