অজ্ঞান পার্টির খপ্পরে এনএসআই কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ০৯:২১
 
রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শামসুউদ্দিন নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত শামসুউদ্দিন এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার ছিলেন বলে জানা গেছে।
 
মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে