কুষ্টিয়ার মিরপুরে ভাতিজার অস্ত্রের আঘাতে চাচা খুন হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বাবুপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতের নাম ভাষা (৪৬)।
পুলিশ জানায়, পারিবারিক কোলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা ভাষার উপর দেশিয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় ভাতিজা ও তার দলবল। এসময় অস্ত্রের উপর্যুপরি আঘাতে ভাষা জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়না তদন্তের লাশ উদ্ধার করে নিয়ে আসে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
