বগুড়ায় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২০:১৩
 
বগুড়া জেলা কারাগারে মাদক মামলায় আটক এক হাজতি মারা গেছেন। মৃত মিজানুর রহমান (৩৮) শিবগঞ্জ উপজেলার মথুরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
 
বগুড়া কারাগারের জেলার রফিকুল ইসলাম ওই হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গত ৯ জুলাই মিজানুর রহমান জেলা কারাগারে আসে। বুধবার সকালে অন্য কারাবন্দীদের সঙ্গে সে কারাগারের ভেতরের মাঠে যায়। সাড়ে ৯টার দিকে সে ওই মাঠের মধ্যেই হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/জামান