ভেনেজুয়েলায় সাংবিধানিক গণপরিষদের কার্যক্রম শুরু শুক্রবার

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৩:৪৮
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন ‘সাংবিধানিক গণপরিষদের’ কার্যক্রম শুরুর দিনক্ষণ পিছিয়ে দিয়েছেন। শুক্রবার এর কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। 
 
জানা গেছে, বিরোধীদলের ব্যাপক বিক্ষোভের ডাক ও সরকারের বিরুদ্ধে দেশটির গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার আন্তর্জাতিক অভিযোগের মুখে এ সিদ্ধান্ত নিলেন মাদুরো।
 
গণপরিষদের নতুন সদস্যদের অংশগ্রহণে এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘আগামীকালের পরিবর্তে শান্তিপূর্ণভাবে সকল প্রয়োজনীয় প্রটোকল মেনে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় জাতীয় সাংবিধানিক গণপরিষদ শুরুর প্রস্তাব দেয়া হয়েছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু