ওলামা দলের আহবায়ক কমিটি ঘোষণা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:৩৫

বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা শাহ নেছারুল হককে আহবায়ক, মাওলানা নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ৩৩ জনকে যুগ্ম আহবায়ক ও ১৩৬ জনকে কমিটির সদস্য করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক পদে যারা আছেন—সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মো. সেলিম রেজা, মাওলানা আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক মাওলানা মো. আলমগীর হোসেন, ড. সলিম উল্লাহ, মো. মসিউর রহমান, কাজী আবুল হোসেন, মাহমুদুল হাসান শামীম, মৌলভী শামসুর রহমান খাঁন বেনু, মো. রুহুল আমিন, এনামুল হক মাজেদী, কারি মো. সিরাজুল ইসলাম, কাজী মোশারেফ হোসেন, আলমগীর হোসেন খলিলী, মো. খোরশেদ আলম, মুফতি এবিএম শরিফ উল্লাহ, মীম আহমেদ, ডা. শরিফুল ইসলাম, ওবায়েদুর রহমান বিন মোস্তফা, কারি ইখলাছ উদ্দিন বাবুল, আব্দুস সালাম, মো. আবু সাইদ, হাবিবুল্লাহ নোমানী, মোজাম্মেল হক চৌধুরী, এম এ হান্নান জিলানী, ফজলে রাব্বি মো. ত্বহা, মো. নুরুল হক, হাফেজ মো. নাজির হোসেন, সাখাওয়াত হোসেন মোমেন, কাজী মোস্তফা জামাল খোকন, মাহবুবুর রহমান, মো. মনির হোসেন, মো. জিয়াউর রহমান জিয়া, মো. মফিজুর রহমান।