মেজর জিয়াউদ্দিনের মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের শোকসভা

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৮:৩৪
 
মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সুধিজন ও সাংবাদিকরা অংশ নেন।
 
ইয়াং অফিসার নবম সেক্টরের সাবসেক্টর সুন্দরবন অঞ্চলের মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. এমাদুল হক খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বাদশা, মুক্তিযুদ্ধে আমলানী ট্রেনিং ক্যাম্পের পলিটিকাল মোটিভেটর নেতা মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধা মো. জালাল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিক্ষানুরাগী মো. আরিফ-উল-হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী মো. আজিজুল হক সেলিম প্রমুখ। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য, মেজর জিয়া গত শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মঙ্গলবার পিরোজপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
ইত্তেফাক/জামান