মিরপুর পুলিশ লাইনে ৬তলা থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৩:৩৯
রাজধানীর মিরপুর পুলিশ লাইনে ব্যারাকের ৬ তলা থেকে পড়ে গিয়ে শরিফুল ইসলাম (২৫) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টায় ব্যারাকের ১৩ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। নিহত এই কনস্টেবলের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। 
 
কাফরুল থানা ওসি শিকদার মো. শামীম জানান, ওই কনস্টেবল ৬ষ্ঠ তলায় ব্যারাকের বারান্দার র‌্যালিংয়ে বসে ছিলেন। এক পর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমআই