হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১২:৫৬
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোঃ ইমরান(২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ইমরান ফটিকছড়ির এবিসি স্কুলের পাশের মৃত হাজী সেকান্দর মিয়ার ছেলে।
 
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সৈয়দ কোম্পানি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়।
 
নিহতের মামা মিরাজ জানান, ইমরান কিছুদিন আগে বিয়ে করেছিলেন। সে ফটিকছড়ি এবিসি স্কুলের পাশের মৃত হাজী সেকান্দর মিয়ার তৃতীয় পুত্র। তিন ভাইয়ের মধ্যে ইমরান সবার ছোট।
 
ইত্তেফাক/এমআর