ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর অনুরোধ থেরেসা মে’র

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:৫২

ব্রেক্সিটের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। পার্লামেন্টে বারবার ব্রেক্সিট চুক্তির প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় সময়সীমা বাড়াতে ইইউ’র কাছে চিঠি পাঠিয়েছেন থেরেসা মে। এদিকে ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ব্রেক্সিট প্রক্রিয়া এক বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়েছেন। ব্রিটেনে এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তিনি এই প্রস্তাব দিয়েছেন। তবে তার প্রস্তাব সর্বসম্মতিক্রমে ২৭ টি ইইউভুক্ত দেশ কর্তৃক পাস হতে হবে। ইতোমধ্যে ফ্রান্স বলেছে, তারা লন্ডনের কাছ থেকে ভাল কিছু আশা করছে। এর আগে ২৯ মার্চের মধ্যে ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা থাকলেও ব্রিটেনের অনুরোধে ১২ এপ্রিল পর্যন্ত সময় বাড়ায় ইইউ। -বিবিসি