আগামী ১১ আগস্ট বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ২০১৭–১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়াশিকুর রহমান শাহীন, রাহিতুল ইসলাম রুয়েল ও আরাফাত সিদ্দিকী সোহাগ। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন হাসান জাকির, নাজমুল হোসেন, নুরুন্নবী চৌধুরী হাসিব ও সাব্বিন হাসান।
বিআইজেএফকে একটি আধুনিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রাহিতুল ইসলাম রুয়েল।
ইশতেহারে তিনি সদস্যদের কল্যাণ তহবিল গঠন, ডিরেক্টরি প্রকাশ, ওয়েবসাইট হালনাগাদ ও আইসিটি সাংবাদিকতায় পুরস্কার প্রবর্তনসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
ইত্তেফাক/ইউবি
