খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টি-জেপি’র জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়স্থ জেপি'র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মোশারেফ হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন। সভায় কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুব সংহতির সভাপতি এম,এ কাইউমের আকস্মিক মৃত্যুর জন্য দোয়া এবং মরহুমের পরবারের প্রতি সমবেদনা জানানো হয়। বক্তৃতা করেন লবণচরা থানা জেপির আলতাব হোসেন, আবুল হোসেন, ইব্রাহীম, জাহাঙ্গীর হোসেন, শাহ জামান, মো. শহিদুল হাওলাদার, শহিদুল মোল্লা, প্রমুখ। এছাড়া মরহুমের আত্মার শান্তি কামনায় নগরীর দক্ষিণ টুটপাড়া আল আমিন জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/জামান
