ময়মনসিংহে দোকান কর্মচারী খুন

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ২২:২৪
 
বন্ধুদের সাথে বিরোধের জেরে শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের টাউনহল মোড় এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছে সৌরভ (২৩) নামে এক দোকান কর্মচারী।
 
এসময় হাসান (২২) নামে গুরুতর আহত আরেকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌরভ শহরের নাটকঘরলেন এলাকার বাসিন্দা। আর হাসানের বাসা শহরের আটানি পুকুরপাড় এলাকায়।
 
পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে বলে জানায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।
 
ইত্তেফাক/জামান