রাজধানীর মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে উচ্ছেদ অভিযান বন্ধ ও অভিযানে ৪টি ক্যাম্পের ২৫০টি ক্ষতিগ্রস্ত উর্দুভাষী পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানিয়েছে উর্দুভাষী বাংলাদেশিরা।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মিরপুরে অবস্থিত উর্দুভাষীদের ৪টি ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে ‘উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের (ইউএসপিওয়াইআরএম) আয়োজনে মানববন্ধন করা হয়।
একইসঙ্গে তাদের দাবি না মানলে ৯ আগস্ট বুধবার সকালে জাতিসংঘের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটির সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু।
ইউএসপিওয়াইআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদাকাত খাঁন ফাক্কুর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক শাহদি আলি বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএসপিওয়াইআরএম’র সহ সভাপতি মো. হায়দার, আবদুর রাশিদ খান বিরেন যুগ্ন সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল ও মঞ্জুর রেজা খান, প্রচার সম্পাদক মো. কামাল, উপদেষ্টা মো. খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মো. ইমরান খান, উর্দুভাষী ছাত্র আন্দোলনের সভাপতি ফাহিম হোসেন রাজু, সহ-সভাপতি এরশাদ আলম নয়ন ইউএসপিওয়াইআরএম’র মিরপুর ১০নং শাখার সভাপতি মো. জামিল ও সম্পাদক মো. গুড্ডু, মিরপুর ১২’র শাখার সভাপতি মো. আজম ও মো. আলি, মো. আমানত হোসেন বাবু, মো. সেলিম,মুন্না, জামিল, বেচু, মো. সাদ্দাম, নাদের ইসলাম আন্নু, প্রমুখ।
ইত্তেফাক/এমআই
