পর্তুগালে স্যোসালিস্ট পার্টির কাউন্সিলর পদে বাংলাদেশের শাহ আলম কাজল

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:৪৮
পর্তুগালের প্রাচীন রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তো মিউনিসিপ্যালিটি (সিটি কর্পোরেশন) নির্বাচনে ক্ষমতাসীন স্যোসালিস্ট পার্টির সমর্থনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পর্তুগালের মূলধারার রাজনীতিতে সরব ব্যক্তিত্ব, বাংলাদেশ কমিউনিটি অব পর্তো'র সভাপতি শাহ আলম কাজল।
 
তিনি দীর্ঘদিন ধরে পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সক্রিয় রয়েছেন মূল ধারার রাজনীতিতে। পর্তো শহরে বাংলাদেশীদের বিভিন্ন প্রয়োজনে ছুটে যান শাহ আলম কাজল।
 
তিনি পর্তোতে বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ব রাখার পাশাপাশি পর্তুগালের মূল ধারার রাজনীতির সাথে সক্রিয় হয়ে পড়েন। বিগত সময়ে সম্পর্ক ও আস্থার প্রতিদান দিয়ে পর্তোতে বাংলাদেশীদের উন্নয়নে ও বাংলাদেশীদের বিভিন্ন দাবিদাওয়া তিনি সরকারের উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করেছেন। এরই মধ্যে নানা প্রতিকূলতা পেরিয়ে পর্তোতে তিনি বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনে সক্ষম হয়েছেন। যেটির সহযোগিতায় ছিল বাংলাদেশ দূতাবাস লিসবন।
 
ইত্তেফাক/ইউবি