কানাডায় জুলাই মাসে বেকারত্বের হার ০.২ শতাংশ কমে ৬.৩ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায় ৯ বছরের মধ্যে এটাই বেকারত্বের সর্বনিম্ন হার। শুক্রবার সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, জুলাই পর্যন্ত গত ১২ মাসে কর্মসংস্থান বেড়েছে ২.১ শতাংশ। অর্থাৎ কর্মসংস্থানের পরিমাণ বেড়েছে ৩ লাখ ৮৮ হাজার। জুলাই মাসে অর্থনীতিতে ১১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খুচরা, পাইকারি, তথ্য ও বিনোদন খাতে কর্মসংস্থান বেড়েছে। এছাড়া ৫৫ বছর ও আরো বয়স্ক নারীদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি সংস্থা জানিয়েছে, ২০০৮ সালের অক্টোবর মাসের পর ৬.৩ শতাংশই সবচেয়ে কম বেকারত্বের হার। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
