লামায় অবৈধ ইট ভাটা স্থাপনে চার লাখ টাকা জরিমানা

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২১:৫৫
 
বান্দরবানের লামায় ব্রিকফিল্ড স্থাপনের জন্য অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দুটি ইট ভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের রোয়াজা পাড়ায় লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটা মালিকদের জরিমানা করেন।
 
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার দেখতে পান ফাইতং ইউনিয়নের রোয়াজা পাড়ায় নতুন দুটি অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য এক্সক্যাভেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে। অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ইট ভাটা ও প্রস্তুত নিয়ন্ত্রণ আইনে বাবুল চৌধুরীকে দুই লাখ টাকা ও বেলাল উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনটি এক্সক্যাভেটর জব্দ করেছে।
 
ইত্তেফাক/জামান