চন্দনাইশে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৬

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৪:৫৮
 
চট্টগ্রামের চন্দনাইশে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তি পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
আটকৃতদের মধ্যে হলেন- ৫০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে দোহাজারী এলাকার বাহাদুর (৪০) এবং এলাহাবাদ এলাকা থেকে ২৮৫ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক (৪২), মো. আয়ুব (৩৫), মো. রাসেল (৩২), ইব্রাহীম খোকা (২০) ও মোজাফ্ফরকে (২৭) গ্রেফতার করে। পরে মাদক আইনে মামলায় কোট হাজতে পাঠানো হয়। 
 
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/কেকে