পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর-হান্ডিয়াল সড়কের চিনাভাতকুর মোড়ে মুরগীর খাদ্য বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ট্রাক চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২টার দিকে।
নিহত ট্রাক চালক হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চাটমোহরগামী মুরগীর খাদ্য বোঝাই ট্রাকটি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/জামান
