রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল বারী বলেন, ‘উপাচার্য নিজ ক্ষমতা বলে লুৎফর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।’
নিয়োগ পাওয়ার পর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে প্রক্টর হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি দায়িত্ব গ্রহণ করেছি। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।’
রবিবার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য এম আবদুস সোবহানের নিকট পদত্যাগপত্র জমা দেন মজিবুল হক আজাদ খান।
ইত্তেফাক/ইউবি
