রংপুরে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:৫০

রংপুরে মাদকসহ মো. ঈসা আলী শামীম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১৩। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ঈসা আলী শামীম মিঠাপুকুর উপজেলার সাং-পদ্মপুকুর এলকার মো. খয়বার রহমান ছেলে।

র‌্যাব জানায়, ৩৯০ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ২৭,২৪০ টাকাসহ  ঈসা আলীকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় চাঁদাবাজি ও মিঠাপুকুর থানায় মাদক সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ