কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর ‘হত্যার’ প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ।
সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ‘রেসকোর্স’এর ব্যানারে এ মানববন্ধন করে তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আবু তোরাব পরশের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু, সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম, সহসভাপতি মো. আব্দুল মালেক, সাখায়াত হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান, প্রচার সম্পাদক রাশেদুল করিম জিসান, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান দিনার, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
