ঈদুল আজহায় ঘরমুখো মানুষের জন্য ঢাকা-বরিশাল রুটে লঞ্চের অগ্রিম টিকিটের জন্য আবেদন (স্লিপ) জমা নেয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে স্লিপ নেয়া শুরু হয়।
জানা গেছে, মঙ্গলবার প্রথম দিনে কার্যক্রমটি শুরু করেছে ক্রিসেন্ট শিপিং লাইন্সের সুরভী লঞ্চ কর্তৃপক্ষ। বাকি কোম্পানিগুলোর মধ্যে সুন্দরবন নেভিগেশন এ প্রথায় স্লিপ জমা নেবে। তবে তারা এখনো তারিখ নির্ধারণ করতে পারেনি।
সুরভী লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে তারা কেবিনের টিকিটের জন্য আবেদন (স্লিপ) জমা নিচ্ছে। স্লিপ জমা নেয়া হবে ১১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।
ইত্তেফাক/কেকে
