সাংবাদিকদের ওয়েজবোর্ডের দাবি অযৌক্তিক: অর্থমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:৩৫
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সাংবাদিকরা সরকারি কর্মচারীদের চেয়ে অধিক বেতন পান। এই কারণে তাঁদের এই ওয়েজবোর্ডের দাবি অযৌক্তিক।
 
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এসব কথা বলেন আবুল মাল আবদুল মুহিত।
 
অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে জানতে চান ঢাকা শহরে কয়টি পত্রিকা আছে? একজন সাংবাদিক উত্তরে ‘২০১টি’ উত্তেজিত হয়ে পড়ে মন্ত্রী। তিনি চেঁচিয়ে বলেন, ‘রাবিশ, ইটস মাই আনসার টু ইউ। রাবিশ। ২০১?’
 
অর্থমন্ত্রী বলেন, ১৫টি হবে কি না আমার সন্দেহ আছে, ২০টি হতে পারে বড়জোড়। এই যে পাঁচশ কতটা কী আছে খবরের কাগজ, অল বোগাস, ওদের জন্য বেতন স্কেল ঠিক করব? নো, নট অ্যাটঅল। আই উইল ফিক্সড দি বেতন স্কেল ফর দিস ফিফটিন অর টোয়েন্টি নিউজ পেপারস, যেখানে মানুষজন কাজ করে এবং এগুলোতে কী স্যালারি স্কেল আছে আমাকে একটা দেন।
 

ইত্তেফাক/এএম।