আভ্যন্তরীণ খাদ্য মজুদ নিশ্চিত করতে বোরো চাল সংগ্রহ মৌসুম-২০১৭ উপলক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ বুধবার পর্যন্ত জেলায় ৫ হাজার ৬৯৪ দশমিক ৭৯০ মেট্রিক টন চাল সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর সূত্র জানায়, সংগৃহীত চালের মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ১ হাজার ২ দশমিক ৩ মেট্রিক টন, পাঁচবিবি উপজেলায় ২ হাজার ২১০ দশমিক ৯১ মে. টন, কালাইতে ১ হাজার ৪৪১ দশমিক ৬৫ মে. টন, ক্ষেতলাল উপজেলায় ৮৫৬ দশমিক ৪৭ মে. টন ও আক্কেলপুর উপজেলায় ১৬৪ দশমিক ৭৩ মেট্রিক টন চাল।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর সূত্র জানায়, বোরো মৌসুমে জয়পুরহাট জেলায় আভ্যন্তরীণ খাদ্য মজুদ নিশ্চিত করার জন্য ১৬ হাজার ৬০২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ওই চাল সরবরাহের জন্য চালকল মালিকদের চুক্তি করার সময়সীমা বেধে দেওয়া হয় ৩১ মে’১৭ পর্যন্ত। জেলার ৫ শ ২১ জন চালকল মালিকের মধ্যে ৯ হাজার ৬৬১ দশমিক ৩৯০ মেট্রিক টন চাল সরবরাহের নিমিত্তে চুক্তি করেন ২ শ ৮৫ জন চালকল মালিক। বাকী ২ শ ৩৬ চালকল মালিক সরকারের সঙ্গে চাল সরবরাহের জন্য কোন চুক্তি করেননি। ইতোমধ্যে চুক্তি না করা মিল মালিকদের সঙ্গে আগামী চার সংগ্রহ মৌসুমে কোন প্রকার চুক্তি করবেনা বলে সিদ্ধান্ত গ্রহণ করে নির্দেশনা জারী করেছে খাদ্য অধিদপ্তর।
চলতি মৌসুমের বোরো সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী।
চুক্তি না করার বিষয়ে ’লাভ থাকলে চাল দিব, না থাকলে দিবনা মিলারদের এই নীতি সঠিক নয় বলে মন্তব্য করেন জয়পুরহাট সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি সামছুল ইসলাম।’ বাসস
ইত্তেফাক/এমআর
