মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৫:১৭
 
রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় রাজধানী হাউজিংয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তছির উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তছির চাঁদ উদ্যানে পলাশের বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন।
 
মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় রাজধানী হাউজিংয়ে কথা কাটাকাটির জের ধরে উজ্জল নামে এক ব্যক্তি আহত হন। ওই ঘটনা মিমাংসার জন্য রাত ১২টার দিকে দুই পক্ষ একত্রিত হয়ে একটি বৈঠক করে। এসময় কথা  কাটাকাটির জের ধরে জাকির ও সোলায়মানসহ ৩-৪জন তছিরকে ছুরিকাঘাত করেন। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসকরা মৃত ষোঘণা করেন। 
 
ওসি আরো জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখানো কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/কেকে