জন্মাষ্টমী উপলক্ষে ১৪ আগস্ট আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৮:০৮
হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আগামী সোমবার (১৪ আগস্ট) আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।
 
জন্মাষ্টমী উপলক্ষে এই দিন বাংলাদেশে সরকারি ছুটি।
 
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তবে এদিনে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সব সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা