গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন অব সাউথ কোরিয়ার পক্ষ থেকে ৬ আগস্ট সিউল বিখ্যাত ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম পার্কে শোকাহত আগস্ট মাস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার বর্গসহ অন্যান্য যারা আগস্ট মাসে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সংগঠনের সভাপতি শেখ মুরাদ হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমডি মাহামুদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডেভিড একরাম, সহ-সাধারণ সম্পাদক খন্দকার রুবেল, সহ- সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আক্রামুজ্জামান (এমএ) ও অতিথি নাজমুল হাসান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
