দক্ষিণ চীন সাগরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৪:৩৩
বেইজিং সময় শুক্রবার বেলা ১টা ২৮ মিনিটে দক্ষিণ চীন সাগরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) বার্তা সংস্থা- সিনহুয়াকে একথা জানায়।
 
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৪ দশমিক ৩৮ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১২০ দশমিক ৬৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। তবে,ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু