দেশের দশ জন তরুণ কবির প্রেমের কবিতার বই ‘সুমন্দ’ এর মোড়ক উন্মোচন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন করেন কবি সালেহ মুজাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- রহিম শাহ, আসলাম সানী, ও প্রিয়মুখ প্রকাশনীর প্রকাশক আহমেদ ফারুক। প্রিয়মুখ প্রকাশনী বইটি প্রকাশ করেছে। এদিকে বৃহস্পতিবারই ছিল প্রিয়মুখ প্রকাশনীর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান। কেতন শেখ, তানিয়া নূর, গাজী নিষাদ, নাদিয়া জান্নাত, কৌশিক আজাদ প্রণয়, ফারজানা কাদের, বর্ণা আহমেদ, এম এ সিদ্দিক বাপ্পী, অয়ন আব্দুল্লাহ ও রুমা চৌধুরী এই দশজন কবির মেধার দীপ্ত প্রকাশ সুমন্দ। বইটির সম্পাদনা করেছেন কেতন শেখ। প্রচ্ছদ করেছেন শিল্পী শেখ রানা।
ইত্তেফাক/এমআই
