বেইজিংয়ের ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শনিবার সকালে প্রবল বৃষ্টির কারণে মোট ৩৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির বার্তা সংস্থা- সিনহুয়া এ খবর জানাচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, আগেরদিন শুক্রবার সেখানে ৪শ’টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
