গৌরনদীতে ছাত্রীকে নির্যাতনের ঘটনায় দুই শিক্ষিকা গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৭:৫২
 
বরিশালের গৌরনদীতে মাদ্রাসার ছাত্রী সুমাইয়াকে (৮) নির্যাতনের ঘটনায় খাদিজাতুল কোবরা (রা.) মহিলা কওমি মাদ্রাসার শিক্ষিকা ফাতেমা আক্তার লিজা ও হাফিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জানা গেছে, একশ' টাকা চুরির অপবাদ দিয়ে ওই মাদ্রাসার আবাসিক হলের ছাত্রী সুমাইয়ার (৮) মুখে গামছা বেঁধে মাদ্রাসা সুপার খাদিজা বেগম ও তিন শিক্ষিকা নির্যাতন করে। তারা সুমাইয়ার সমস্ত শরীরে ১৬০টি বেত্রাঘাত করে এবং হাতের আঙ্গুলে সুঁই ফুটায়।
 
ওই ঘটনায় শনিবার দুপুরে শিশু সুামাইয়ার মা রেনু বেগম বাদী হয়ে মাদ্রাসার সুপার খাদিজা বেগম সহ ওই মাদ্রাসার অপর তিন শিক্ষিকার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই দিন বিকেলে মামলার দুই আসামি গ্রেফতার হন। প্রধান আসামী সুপার খাদিজা বেগম ও তার স্বামী জাহিদুল সহ অন্যান্যরা গ্রেফতারের ভয়ে গা-ঢাকা দিয়েছেন।
 
ইত্তেফাক/জামান