বিপিএল আসরে বরিশাল বুলসকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২২:৫৬

পঞ্চম বিপিএল ক্রিকেট আসরে বরিশাল বুলস খেলছে না এমন সিদ্ধান্ত মানতে নারাজ বরিশালের বাবুগঞ্জের ক্রিকেটপ্রেমীরা। গতকাল রবিবার বরিশালের বাবুগঞ্জে’র কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট’র শিক্ষাথীরা “কিডনি লাগলে কিডনি নাও, বরিশালের টিম ফিরিয়ে দাও” এই শ্লোগানকে সামনে নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় ক্রিকেট প্রেমীরা বলেন, বরিশালের মত একটি বিভাগীয় জেলার বিপিএল এর টিম অর্থনৈতিক কারনে বাদ পরবে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন প্রয়োজনে আমার কিডনি বিক্রি করে টিম স্পন্সরদের টাকা দেব। এ সময় তারা বরিশালের শিল্প উদ্দ্যোক্তা, রাজনীতিবীদ, ব্যবসায়ীসহ ধনী ব্যক্তিদের বরিশাল বুলসের স্পন্সর হয়ে বরিশাল বুলসকে বিপিএল’র পঞ্চম আসরে ফিরিয়ে আনার অনুরোধ করেন।

উল্লেখ্য আর্থিক শর্ত পূরণ করতে না পারায় এবারের পঞ্চম আসরে বরিশাল বুলস খেলছে না। নির্ধারিত সময়ে ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজ ফি জমা দিতে না পারায় বিপিএল থেকে বাদ পড়েছে দলটি।

ইত্তেফাক/নূহু