বেতন ভাতাদি জরিপ করবে ‘বিএসএইচআরএম’ ও ‘গ্রে মেটার্স’

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৭:১৪
বিএসএইচআরএম ও গ্রে মেটার্স যৌথভাবে দেশব্যাপী বেতন ভাতাদি জরিপ (কমপেনসেশন সার্ভে) শুরু করতে যাচ্ছে। জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বিএসএইচআরএম আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মো. মোশারফ হোসেন এ ঘোষনা দেন।
 
বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) ২০০১ইং সাল থেকে বাংলাদেশে মানব সম্পদ পেশাজীবিদের সমন্বয়ে পরিচালিত সর্ববৃহৎ সংগঠন হিসাবে প্রতিনিধিত্ব করে আসছে।
 
সভাপতি মো: মোশারফ হোসেন বলেন, জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বিএসএইচআরএম মনে করে বাংলাদেশে ইতিপূর্বে জরিপকৃত মানসম্মত কোন বেতন ভাতাদি জরিপ (কমপেশনস সার্ভে) অনুপস্থিত। এমনকি জাতীয় পর্যায়ে এরকম কোন জরিপ পরিচালনা করা হয় নাই। মানসম্মত জরিপ না থাকার কারণে প্রতিষ্ঠান সমূহ বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। এবারের ন্যায় বিএসএইচআরএম পূর্বেও মানব সম্মদ চর্চায় দেশকে সমৃদ্ধ করার বহু উদ্যোগ গ্রহণ করেছে।
 
আন্তজার্তিক স্বীকৃত পরামর্শদানকারী প্রতিষ্ঠান গ্রে ম্যাটার্স প্রা: লি: (ভারত) এবং বিএসএইচআরএম একসাথে কাজ করতে তাদের আগ্রহ প্রকাশ করে। বিদ্যমান বাজার ব্যবস্থায় প্রতিষ্ঠান সমূহের বেতন ভাতাদি (কমপেশনস সার্ভে) বিষয়ে জরিপ পরিচালনার নিমিত্তে বিএসএইচআরএম পরামর্শ দান প্রতিষ্ঠান ও গ্রে ম্যাটার্স এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। বর্তমান বাজার ব্যবস্থায় বেতন ভাতাদির (কমপেশনস সার্ভে) মাধ্যমে প্রতিযোগী প্রতিষ্ঠান সমূহের কৌশলগত অবস্থান নির্ধারণ করে, উপযুক্ত কর্মী নিয়োগ এবং ধরে রাখতে সম্মত হবে।
 
বিএসএইচআরএম এর সভাপতি মো: মোশাররফ হোসেন এবং গ্রে ম্যাটার্স প্রা: লি: ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় রায় চৌধুরীর সম্মতিতে এই উদ্যোগ নেয়া হয়।
 
কার্যকমিটির আহবায়ক মো: কামরুজ্জামান, ইসি এবং ফেলো এ বিষয়ে সমন্বয় সাধনকারী হিসেবে নিযুক্ত থাকবেন। বিএসএইচআরএম মনে করে জাতীয় সুবিধার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান জরিপটি সম্পন্ন করার জন্য তাদের সহযোগিতার হাত প্রসারিত করবে। সংবাদ সম্মেলনে বিএসএইচআরএম এর ইসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।