নারী উন্নয়ন শক্তি’র ২৫ বছর পূর্তি উদযাপন

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২০:০২
নারী উন্নয়ন শক্তি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে সংস্থার কার্যালয় বনশ্রীতে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সংস্থার সাধারণ ও নির্বাহী পরিষদের সন্মানিত সদস্যগণ ছাড়াও নারী উন্নয়ন শক্তির ঢাকাস্থ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভার শুরুতে সংস্থার চেয়ারপারসন জনাব সাজেদা বেগম সংস্থাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের সকল সদস্য এবং নারী উন্নয়ন শক্তি’র কর্মীবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি সংস্থাকে মানবসেবা কার্যক্রম অব্যাহত রাখার উপরও গুরুত্বারোপ করেন।  
 
এরপর সুদীর্ঘ ২৫ বছরের পথচলা নিয়ে স্মৃতিচারণ করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি বলেন, কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন চরাই উৎরাই পার হয়ে হাটি হাটি পা পা করে নারী উন্নয়ন শক্তি’র আজকের এই অবস্থান। সংস্থার ২৫ বছরের শক্তি, দূর্বলতা, সুযোগ, সহায়ক ক্ষেত্র এবং ঝুঁকি নিয়ে আলোচনা করেন নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। ভবিৎষ্যতে সংস্থার উন্নয়নের জন্য আরও কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে সভায় অংশগ্রহণকারীদের কাছে সুপারিশ গ্রহণ করা হয়। সংস্থাকে এগিয়ে নেবার জন্য এবং কার্যক্রমকে আরও জোরদার করার জন্য করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।  
 
সংস্থার চেয়ারপারসন সাজেদা বেগম সংস্থাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য নির্বাহী পরিষদের সদস্য এবং নারী উন্নয়ন শক্তি’র কর্মীবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি মানব সেবা অব্যাহত রাখার উপরও গুরুত্বারোপ করেন। আলোচনায় আরও অংশ নেন নারী উন্নয়ন শক্তির প্রকল্প সমন্বয়কারী সাহিদা ওয়াহাব ও আবদুল মোমিন এবং মাঠ কর্মকর্তা শাহানারা বেগম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও ভোজনের মধ্য দিয়ে ২৫ বছর পুর্তি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
 
ইত্তেফাক/রেজা