ঢাবির অমর একুশে হল ছাত্রলীগের আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২০:৫১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে অমর একুশে হল ছাত্রলীগ শনিবার ‘দ্যা পোয়েট অব পলিটিক্স: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেছে। একই সঙ্গে ওইদিন মোমবাতি প্রজ্জ্বলন, দেয়ালিকা লিখন, পিতার কাছে চিঠি লেখা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ ড.আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান,সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার রাজ, সাধারণ সম্পাদক এহসান উল্লাহ সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
IMG0
 
নতুন প্রজন্মকে জাতির জনকের জীবনাদর্শ জানাতে ও তার চর্চায় উৎসাহিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অমর একুশে হল শাখা ছাত্রলীগ সভাপতি আব্দুল জাব্বার রাজ।
 
ইত্তেফাক/ রেজা