নাফছি জাহান
যেমন খুশি তেমন সাজার ধুম পরেছে আজ,
কী সাজিবে? কী সাজিবে? পড়বে কীসের তাজ?
দেশি কাপড়, দেশি খাবার আজকে সবার চাই,
পান্তা-ইলিশ, ভর্তা ছাড়া অন্য উপায় নাই।
পান্তা তুমি সারাবছর দূরে থাকো ভাই,
আজকের দিনে তোমায় ছাড়া দিনটি হবে ছাই।
একটি দিনেই তোমায় শুধু কদর দেয়ার দায়,
গরিব-দুখীর খাবার নামে তোমায় দিলাম রায়।
বাঙালিয়ান সাজতে হবে কেমনে ভোলা যায়?
পান্তা খেয়ে, ডিজে ছেড়ে বাংলা গান গায়।
পরিহাসের পাত্র সেজে হচ্ছে কি-যে হাল!
বাঙালি নামক তাজ পরেছে ভুলবে সবই কাল।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
