আব্দুস সামাদ আজিজ
‘ইলিশ মাছের কদর বাড়ে পহেলা বৈশাখে
জ্ঞানী যারা আগেই তারা ইলিশ কিনে রাখে।’
এই কথাটা শুনে আবুল মাছ বাজারে গেল
অল্প টাকায় বড় একটা ইলিশ নিয়ে এল।
বাড়ি এসে বউকে বলল, ‘মাছটা রাখ ফ্রিজে
বৈশাখ এলে ইলিশ খাবো লাগবে মজা কী যে!’
আবুল মিয়ার কথা শুনে বলল বিবি রেগে,
‘বৈশাখ এলে ইলিশ খাবে স্বপ্ন দেখ জেগে?’
‘স্বাদের ইলিশ আজই আমি পাঠাব বাপের বাড়ি
বাধা দিলে তোমার সাথে করবো আমি আড়ি।’
এই কথাটা শুনে আবুল মাথায় দিল হাত
ইলিশ ইলিশ বলে কেঁদে কাটিয়ে দিল রাত।
