রাজধানীর পান্থপথের রাসেল স্কয়ার সংলগ্ন হোটেল ওলিও’র (ইন্টাঃ) একাংশ জঙ্গিদের বোমার বিস্ফোরণে ধসে পড়েছে। সোমবার রাত ৩টা থেকে জঙ্গি অবস্থান সন্দেহে ওই হোটেলটি ঘিরে রাখছে পুলিশ ও সোয়াট টিম। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ৩ তলা বিশিস্ট ওই হোটেলটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এই সময় হোটেলের একাংশ ধসে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনদিন আগে দক্ষিণাঞ্চল থেকে এক ব্যক্তি ওই হোটেলে ওঠেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি জঙ্গি সংগঠনের সদস্য। তার ট্রলি ব্যাগেই বোমা রাখা ছিল। ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে ধানমন্ডী ৩২ নম্বর রোডে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাস ভবন। আজ জাতীয় শোক দিবস উপলক্ষে সেখানে সর্বস্তরের মানুষ শোক নিবেদন করছে। এরই মধ্যে এই কিস্ফোরণের ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলেছে।
পুলিশ ধারণা করছে শোক দিবসের কর্মসূচি নস্যাৎ করতে এই পরিকল্পনা নেওয় হয়েছে।
এই ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ফয়ার সার্ভিস কর্মীরাও উপস্থিত আছে সেখানে।
ইত্তেফাক/এমআই
