তাসখন্দ ও ইস্তাম্বুলে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৮:০৬
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাসখন্দ দূতাবাস ও ইস্তাম্বুল কনস্যুলেটে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ঢাকায় প্রাপ্ত আজ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকালে চ্যান্সেরী ও বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিত করা, রাষ্ট্রদূত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন। 
 
এ উপলক্ষে সকালে চ্যান্সেরী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, ১৯৭১ সালে কলকাতা কনস্যুলেটে নিযুক্ত সোভিয়েত কনসাল জেনারেল মীর কাসিমভ, তাসখন্দ ওরিয়েন্টাল স্টাডিজের ড. সিরাজ উদ্দিন, প্রবাসী বাংলাদেশী গোলাম নবী ও রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান আলোচনায় অংশ। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের প্ররোচনায় ঘটা  নৃশংস হত্যা কাণ্ডের কঠোর সমালোচনা করে এসব কুচক্রীদের ভবিষ্যতে রুখে দাঁড়ানোর আহবান জানা। 
 
এদিকে তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কনস্যুলেট কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
ইত্তেফাক/সাব্বির