ছদ্মবেশী

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:৪৪

মুস্তাফা মাসুদ

 

ওই লোকেরা মিষ্টিকথায়

        খুশির জোয়ার তুলতে পারে,

অতীত দিনের গ্ল­ানির কথা

         নিপুণভাবেই ভুলতে পারে।

কালবোশেখি এলেই ওরা

          বৈরী হাওয়ায় দুলতে পারে,

মিষ্টিমিঠা পেলেই আবার

        মওকামতো ঢুলতে পারে।

মুখে মধু অন্তরে বিষ—

         গরল-থলি খুলতে পারে,

ফটাস হওয়ার জন্যই ফের

          বেলুন হয়ে ফুলতে পারে।