—আহা! যুদ্ধ করেছি আমরা। একদিনের ভয়াবহতার কথা তো এখনো মনে পড়লে শিউরে উঠি।
—ঘটনাটা একটু খুলে বল না দাদু...
—সে এক দারুণ শীতের রাত, আমরা একটি ছোট ডোবার ভেতরে দাঁড়িয়ে শত্রুর মুখোমুখি। অবস্থা তখন এমনই ভয়াবহ যে উঠে দাঁড়ালে সোজা গুলি খেতে হবে, ক্রলিং পজিশনে গেলে ডুবে মরতে হবে, আশপাশে নড়লেই শেল এসে পড়বে আর চুপচাপ দাঁড়িয়ে থাকলে নির্ঘাত ঠান্ডায় জমে মৃত্যু!
—তা হলে তুমি বেঁচে ফিরলে কী করে?
—ইয়ে...মানে ওই দিন আমি অসুস্থ বলে ক্যাম্পেই ছিলাম।
দুই মাতালের কথোপকথন—
—এক্সকিউজ মি, কয়টা বাজে জানেন?
—জানি।
—ধন্যবাদ।
দুই জনই বিদায় নিল।
