নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে এসআইয়ের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৭:৫২
 
নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে বুধবার দুপুরে পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে।
 
পুলিশ ও পরিবার জানায় বন্যায় নাগেশ্বরী ডিএম একাডেমি সংলগ্ন একটি ভাড়া বাসায় পানি উঠায় নাগেশ্বরী থানার এসআই মাসুদ রানা (৩৬) দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কয়েকদিনের জন্য অন্যত্র আশ্রয় নেয়। বুধবার সকালে বন্যার পানি নেমে যাওয়ায় তিনি ঘর পরিষ্কার করতে থাকেন। এসময় আইপিএস সরাতে গেলে তিনি দুপুর সোয়া ১২টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
 
মাসুদ রানার স্ত্রী হালিমা বেগম প্রতিবেশীদের সহযোগিতায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় দুপুর পৌনে ১টায় তার মৃত্যু হয়। মৃত এসআই মাসুদ রানার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ গ্রামে।
 
ইত্তেফাক/জামান