বিনোদন রিপোর্ট
দেশের সবচেয়ে প্রাচীন সাংবাদিক সংগঠন বাচসাস ৫০ বছর পূর্ণ করল। এ উপলক্ষে ৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান মিলনায়তনে সুবর্ণজয়ন্তী উত্সবের আয়োজন করে সংগঠনটি। আসরে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের হাতে গত পাঁচ (২০১৪-২০১৮ সাল) বছরের পুরস্কার তুলে দেওয়া হয়।
আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এই আসরে ইমেরিটাস পুরস্কার পান সৈয়দ হাসান ইমাম, সাবিনা ইয়াসমিন ও ফরিদুর রেজা সাগর।
